ইআরপি সফটওয়্যার ডেভেলপমেন্ট
হিসাব, ইনভেন্টরি, সেলস, পারচেজ, এইচআর ও প্রোডাকশন — আপনার কোম্পানির জন্য একটি সিস্টেম।
প্যাকেজ বেছে নিন
প্যাকেজে নেই এমন যেকোনো চাহিদা লিখুন — ফিচার, রেফারেন্স, ডেডলাইন।
ইআরপি লাইট
এসএমই-র জন্য হিসাব + ইনভেন্টরি + সেলস
যা থাকছে
- হিসাব, ইনভেন্টরি, সেলস ও পারচেজ
- ১টি কোম্পানি, সর্বোচ্চ ২টি শাখা
- সর্বোচ্চ ১৫ জন ইউজার
- স্ট্যান্ডার্ড আর্থিক রিপোর্ট
- ডাটা ইমপোর্ট ও ট্রেনিং
- ৩ মাস ফ্রি সাপোর্ট
ইআরপি বিজনেস
এইচআর, পেরোল ও মাল্টি-ব্রাঞ্চসহ
যা থাকছে
- ইআরপি লাইটের সবকিছু
- এইচআর, হাজিরা ও পেরোল
- আনলিমিটেড শাখা ও গুদাম
- আনলিমিটেড ইউজার
- কাস্টম রিপোর্ট ও ড্যাশবোর্ড
- এসএমএস অ্যালার্ট ও অনুমোদন প্রক্রিয়া
- ৬ মাস ফ্রি সাপোর্ট
প্যাকেজ তুলনা
| ইআরপি লাইট | ইআরপি বিজনেস | |
|---|---|---|
| মূল্য | ৳১৫০,০০০ | ৳৩০০,০০০ |
| যাদের জন্য | এসএমই-র জন্য হিসাব + ইনভেন্টরি + সেলস | এইচআর, পেরোল ও মাল্টি-ব্রাঞ্চসহ |
| ডেলিভারি | ৪৫ দিন | ৭৫ দিন |
| রিভিশন | ৫ | আনলিমিটেড |
| বেছে নিন | বেছে নিন |
পুরো ব্যবসা এক জায়গায় দেখুন
সেলস, স্টক, হিসাব আর বেতন আলাদা ফাইলে থাকলে মাস শেষের হিসাব মেলাতে দিনের পর দিন লাগে, আর সংখ্যাগুলোতে কেউ ভরসা পায় না। ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং) সিস্টেম প্রতিটি বিভাগকে যুক্ত করে। বিক্রি হলে স্টক কমে এবং হিসাবে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট হয়; ক্রয় করলে সাপ্লায়ারের দেনা আপডেট হয়; পেরোল হাজিরা থেকে তথ্য নেয়। ম্যানেজমেন্ট রিয়েল টাইমে লাভ, স্টকের মূল্য ও পাওনা দেখতে পায়।
যে মডিউলগুলো তৈরি করি
- হিসাব — চার্ট অব অ্যাকাউন্টস, ভাউচার, লেজার, ট্রায়াল ব্যালেন্স, লাভ-ক্ষতি, ব্যালেন্স শিট
- ইনভেন্টরি — একাধিক গুদাম, ব্যাচ ও মেয়াদ, ট্রান্সফার, স্টক মূল্যায়ন
- সেলস ও CRM — কোটেশন, অর্ডার, ইনভয়েস, কালেকশন, কাস্টমারের বকেয়া
- পারচেজ — রিকুইজিশন, পারচেজ অর্ডার, GRN, সাপ্লায়ার পেমেন্ট
- এইচআর ও পেরোল — কর্মী, হাজিরা, ছুটি, বেতন শিট, ব্যাংক অ্যাডভাইস
- প্রোডাকশন — বিল অব ম্যাটেরিয়ালস, ওয়ার্ক অর্ডার, কস্টিং
- রিপোর্ট ও ড্যাশবোর্ড — দৈনিক, মাসিক ও কাস্টম রিপোর্ট, এক্সেল / PDF এক্সপোর্ট
বিদেশি ইআরপির বদলে কাস্টম কেন?
আন্তর্জাতিক ইআরপি শক্তিশালী হলেও লাইসেন্স ও কাস্টমাইজেশন ব্যয়বহুল, আর প্রায়ই ভ্যাট, ব্যাংক অ্যাডভাইস বা বাংলা রিপোর্টের স্থানীয় নিয়মের সাথে মেলে না। RiAn IT-এর কাস্টম ইআরপি আপনার কাজের ধারা অনুযায়ী তৈরি, আপনার পছন্দের জায়গায় হোস্ট হয়, এবং প্রতি বছর প্রতি ইউজারের লাইসেন্স ফি দিতে হয় না।
কাজ না থামিয়ে বাস্তবায়ন
আমরা মডিউল ধরে ধরে ইআরপি চালু করি, আপনার ওপেনিং ব্যালেন্স ও মাস্টার ডাটা ইমপোর্ট করি, কিছুদিন বর্তমান সিস্টেমের পাশাপাশি চালাই এবং প্রতিটি বিভাগকে ট্রেনিং দিই। আপনার টিম বাংলায় সাপোর্ট পায়।
সাধারণ জিজ্ঞাসা
বাংলাদেশে ইআরপি সফটওয়্যারের খরচ কত?
ছোট ও মাঝারি কোম্পানির জন্য ইআরপি প্রায় ৳১,৫০,০০০ থেকে শুরু। মডিউল, শাখা ও ইন্টিগ্রেশন অনুযায়ী খরচ বাড়ে। কাজের ধারা দেখে কোটেশন দিই।
ইআরপি কি আমাদের অফিস সার্ভারে চলবে?
হ্যাঁ। ক্লাউড, VPS অথবা আপনার অফিস সার্ভারে ডিপ্লয় করা যায়।
বছরে কি লাইসেন্স ফি দিতে হবে?
প্রতি ইউজার লাইসেন্স ফি নেই। ঐচ্ছিক বার্ষিক মেইনটেন্যান্সে আপডেট, ব্যাকআপ ও সাপোর্ট থাকে।
কয়েকটি মডিউল দিয়ে কি শুরু করা যাবে?
হ্যাঁ। বেশিরভাগ ক্লায়েন্ট হিসাব ও ইনভেন্টরি দিয়ে শুরু করে পরে এইচআর, প্রোডাকশন ইত্যাদি যোগ করেন।
সার্ভিস
সব দেখুনওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
PHP, Laravel ও MySQL-এ কাস্টম ওয়েব অ্যাপ — যা আপনার ব্যবসার কাজগুলো অটোমেট করে।
কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট
আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনার পছন্দের ভাষা ও প্ল্যাটফর্মে তৈরি সফটওয়্যার।
মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট
Flutter-এ তৈরি অ্যান্ড্রয়েড ও iOS অ্যাপ, আপনার ওয়েবসাইট বা বিজনেস সিস্টেমের সাথে যুক্ত।
